সিরাজগঞ্জে সংঘর্ষে যুবক নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ
সিরাজগঞ্জ শহরে দুই মহল্লার লোকজনের দফায় দফায় সংঘর্ষে বুকে ফলা বিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সংঘর্ষের মধ্যে কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে কয়েক দফায় দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
নিহত সাজ্জাদ হোসেন (২২) শহরের সয়াগোবিন্দ ভাসানী রোডের আবু সাঈদের ছেলে।
সিরাজগঞ্জ শহরের সয়াগোবিন্দ ভাসানী রোডের আবু সাঈদের ছেলে সাজ্জাদ হোসেন
“এর জের ধরে বুধবার দুপুরে ফের সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।”
তিনি বলেন, সংঘর্ষে সাজ্জাদ হোসেনের বুকে ফলা বিদ্ধ হয়। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
পরিদর্শক মোস্তফা বলেন, সাজ্জাদ হোসেন নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আবার সংঘর্ষ বাধে। এ সময় বেশকিছু বাড়িঘর ভাংচুর ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
