০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারে ১৯ হাজার ইয়াবাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 08:33 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মো. লতিফ আহমদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৩) এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার কুমিরা ডাকাতিয়া বাড়ি এলাকার অলি আহম্মদের মেয়ে খালেদা বেগম (৩৯)।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, বিকালে টেকনাফ থেকে গাড়ি যোগে ইয়াবার একটি চালান পাচারের খবর পেয়ে বিজিবি সেখানে তল্লাশি জোরদার করে।

“এক পর্যায়ে সেখানে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের চালক এবং তার সিটের পাশে বসা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়।

“তল্লাশির এক পর্যায়ে ট্রাকের এয়ার ফিল্টার ও রেডিয়েটরের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়ায়। প্যাকেটগুলো খুলে ১৯ হাজার ১৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান ফয়সল হাসান।