২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৪ মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে আরও ৩১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 05:24 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

এ নিয়ে গত ১০ দিনে এ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩৭ জনে দাঁড়াল বলে মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইসে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, গাইবান্ধার তিনজন, দিনাজপুরের দুইজনসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামের একজন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ বলে জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন সুস্থ হয়েছেন।

এছাড়া বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫ জনে।