২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

পোড়াদহ রেলওয়ে থানার ওসি’র হৃদরোগে মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশস রেলওয়ে থানার ওসি ফয়জুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 11:47 AM

Updated : 07 Apr 2022, 11:20 PM

বৃহম্পতিবার বিকালে নিজ কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা ফয়জুর রহমানকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান।

তিনি বলেন, পোড়াদহ রেলওয়ে থানার ওসি ফয়জুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পরীক্ষা করে জানা গেছে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের এসআই শাহবুদ্দিন বলেন, গত জুনের প্রথমদিকে পোড়াদহ রেলওয়ে থানায় যোগদান করেন ফয়জুর। থানা কম্পাউন্ডের মধ্যেই পুলিশ কোয়ার্টারে একাই থাকতেন তিনি।

“বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুপুরের খাবার দিতে গেলে ওসি স্যারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে ঘরের জানালা খুলে দেখা যায় তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।”

ফয়জুর রহমানের মরদেহের তার গ্রামের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায় পাঠানো হয়েছে বলে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান।