২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক

প্রায় দুই বছর পর এ পদে পরিবর্তন এল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 06:33 PM

Updated : 22 Sep 2026, 06:32 PM

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে প্রেষণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক করা হয়েছিল।

প্রায় দুই বছরের মাথায় তার স্থলাভিষিক্ত হলেন সুলতানুল আফরীন জুনাইদ। আর জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।