কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।
ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।
এদিকে একইসঙ্গে মোতাহের হোসেন চলে যাওয়ার পর কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে বাহিনীতে ফেরতের আদেশও রয়েছে একই প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপন অনুযায়ী মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সাইদুল ইসলাম।
গত অগাস্ট মাসের প্রথম দিকে সরকার কারা মহাপরিদর্শক পদ থেকে মোতাহের হোসেনকে সরিয়ে নেয়।