২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘দেয়ালচাপায়’ নির্মাণ শ্রমিক নিহত

গাইবান্ধায় টেলিফোন এক্সচেঞ্জের আঞ্চলিক কার্যালয়ের পুরনো ভবন ভাঙার সময় ‘দেয়ালচাপায়’ এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2021, 07:19 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

নিহত আইয়ুব আলী (৪৫) সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া মণ্ডলপাড়ার আবুল মিয়ার ছেলে।

জেলা শহরের ব্রিজ রোড এলাকায় শনিবার বেলা ১১টার দিকে তিনি চাপা পড়েন বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ১৫ জনের একদল শ্রমিক ভবনটি ভাঙার কাজ করছিলেন। সকালে ভাঙার সময় দেয়ালের একটি অংশ ও একটি বিম ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক আইয়ুব আহত হন। স্থানীয়রা তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আবদুর রউফ।