কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে আটক করে।
আটক মোহাম্মদ জাবের (২৯) উখিয়ার কুতুপালল ডি-৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫৬ ব্লকের মৃত মোহাম্মদ সালামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আলম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় কুতুপালং বাজারে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।
এতে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়।
"পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।"
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
