২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গাছের ডাল ভেঙে এক ব্যক্তি নিহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2021, 06:08 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

নিহত জামাল উদ্দিন (৪০) উপজেলার খিলগাঁও গ্রামের তাহের আলীর ছেলে।

গ্রামের বাড়িতে শুক্রবার সকালে তিনি নিহত হন বলে জেলার পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান।

তিনি পরিবারের বরাতে বলেন, জামাল বাড়ির উঠানের পাশে গাছে জাম পাড়তে উঠেছিলেন। মগডালে বসে জাম পাড়ার সময় হঠাৎ ভেঙে মাটিতে পড়ে আহত হন। স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি মো. রাশেদুজ্জামান।