শীতলক্ষ্যা নদী থেকে তরুণীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, কাঞ্চন নবারন জুট মিল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
