লকডাউনে দক্ষিণমুখী যাত্রীর চাপে শিমুলিয়া ঘাটে জট
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণমুখী মানুষের চাপ অনেক বেড়ে গেছে।
১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণায় সোমবার দক্ষিণবঙ্গগামী অনেকে রাজধানী ছাড়ছেন। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য কয়েকশ যান অপেক্ষায় রয়েছে।
নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে নদী পারাপার করছে। অনেক যাত্রীকে আবার ঝুঁকি নিয়ে ট্রলারে করে এবং কিছু স্পিডবোটেও পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।
