২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2021, 02:30 PM

Updated : 02 Aug 2022, 05:39 PM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার সপ্তম তলার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

জাহাঙ্গীর বলেন, “তাৎক্ষণিকভাবে ডিইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরে সাভার থেকে আরও তিনটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে যোগ দেয়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।”

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।