২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ ইটভাটা শ্রমিকের

সাতক্ষীরার তালতলা স্কুলের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2021, 12:12 PM

Updated : 07 Apr 2022, 10:48 PM

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. বুরহানউদ্দিন জানান, শনিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

ওসি বলেন, “সাতজন শ্রমিক শনিবার সকালে বাইসাইকেলে করে বিনেরপোতায় লিয়াকত আলীর বি বি ব্রিকস ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়।”

পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহদের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।