২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঢাকা সাভার উপজেলায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2020, 09:36 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে শুক্রবার বিকেলে তাদের মৃত্যু হয়।

তারা হল- ওই গ্রামের সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)।

ওসি সায়েদ বলেন, গ্রামের কুমার খোদা আশ্রমের পাশে মাহবুব নামে এক ব্যক্তি গর্ত করেছেন। সেখানে পানি রয়েছে। বিকালে গর্তের পাশে খেলাধুলা করতে যায় হাবিব ও ইব্রাহিম। পরে স্থানীয়রা গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দেওয়া হলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান ওসি সায়েদ।