কুষ্টিয়ায় ‘কিশোরদের’ বিরুদ্ধে স্কুলছাত্রকে মারধরের অভিযোগ
কুষ্টিয়ায় কয়েকজন কিশোরের বিরুদ্ধে এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে।
কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীকে মারধর করা হয় বলে তার মা অভিযোগ করেছেন।
তিনি বলেন, তার ছেলে বৃহস্পতিবার স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাওয়ার পথে তার কয়েকজন বন্ধু তাকে মারধর করে।
তবে তিনি এখনও থানায় লিখিত অভিযোগ দেননি।
সদর থানার ওসি আবুল কালাম বলেন, মারধরের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
