২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ দুজন আটক

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 04:17 PM

Updated : 08 Apr 2022, 01:37 AM

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, শহরের নুনিয়ারছড়া এলাকা থেকে বুধবার বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার আহমদ ছফার ছেলে ফিরোজ খান (২৬) ও ফিশারী ঘাট এলাকার মোহাম্মদ মাকছুদের ছেলে মোহাম্মদ সুমন (২৫)।

ওসি বলেন, সাগরপথে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মমতাজ মিয়ার টিনশেড ভাড়া বাসার একটি কক্ষে একটি ছোট বস্তার ভিতরে ছয়টি পলিথিনের প্যাকেট থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়। “

আটকরা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবাপাচারে জড়িত। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।