২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলছড়িতে ৪র্থ শ্রেণির ছাত্রী ‘ধর্ষণের’ শিকার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 09:36 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

এই ঘটনায় বুধবার মেয়েটির বাবা ফুলছড়ি থানায় মামলা করেছেন আবুল কালাম আজাদ (৪০) নামের এই ব্যক্তির বিরুদ্ধে।

আসামি আবুল কালাম আজাদ গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, আবুল কালাম আজাদ ওই শিশুর বাবার পূর্ব পরিচিত। তাই আবুল কালাম তাদের বাড়িতে যাতায়াত করতেন।

ওসি বলেন, গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মেয়েটির বাবা বাড়ি এসে জানতে পারেন তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন তিনি ও তার স্বজনরা খোঁজাখুজি শুরু করেন।

“এক পর্যায়ে তিনি বাড়ির অদূরে ধান ক্ষেতে টর্চ লাইটের আলোতে আবুল কালামকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে সেখানে মেয়েকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন।”

মেয়েটির বাবার বরাতে ওসি আরও বলেন, বাবা বাড়ি না থাকার সুযোগে আবুল কালাম গিয়ে মেয়েটিকে ‘ফুসলিয়ে’ বাড়ির পাশে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।

মামলার আসামী কালামকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে।