২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নতুন জিএমপি কমিশনার

গাজীপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার খন্দকার লুৎফুল কবির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 10:58 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রিনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “পুলিশকে আমানবিক ও অসহনীয় হওয়ার সুযোগ নেই। আমাদের মোরাল করাপশন থেকেও বেরিয়ে আসতে হবে। অন্যের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালন করা থেকে সরে আসতে পারব না।”

মানুষের জন্য কাজ করতে এবং মানুষের সেবা দিতে প্রস্তুত গাজীপুর মহানগর পুলিশের পক্ষে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

সভায় জিএমপির অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মুকুল কুমার মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবুল হোসেন, বেসরকারি টিভি বাংলাভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও মহানগর পুলিশের উপ-কমিশনার কেএম আরিফুল হক, শরীফুর রহমান, জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

খন্দকার লুৎফুল কবির গত ২৭ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন।