২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-জিপ সংঘর্ষে চালকসহ নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের সঙ্গে জিপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 07:32 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

কমাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম জানান, উপজেলার রশিদপুর এলাকায় রোববার দুপুরে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাঁও এলাকার সনয় কর্মকারের ছেলে জিপচালক সঞ্জিত কর্মকার (৩৮) ও একই উপজেলার রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলি (৭০)।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে শ্রীমঙ্গলগামী জিপের সংঘর্ষ হলে তারা নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।