২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে এনজিওকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এনজিওকর্মীকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2020, 07:09 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার (২৩) সোনারগাঁ উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার মো. হান্নানে স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যুরো বাংলাদেশ নামে একটি ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের বারদী শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন শারমিন। রোববার ওই প্রতিষ্ঠানের কর্মী সাজিদুর রহমান কিস্তির টাকা আদায়ের জন্য শারমিনদের বাড়িতে যান। পরে সেখান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির বারদী শাখার ব্যবস্থাপক শামীম মিয়া সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব ১১-এর একটি দল অভিযান চালিয়ে সোমবার দুপুরে কুমিল্লার মেঘনা থানার টিটিরচর এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শারমিনকে গ্রেপ্তার করে।