২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭

কুমিল্লায় দলবেঁধে ধর্ষণের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2020, 05:50 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

জেলার চান্দিনা থানার ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সোমবার রাতে মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন- চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে সুমন মিয়া (২৭), তেঘরিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে হোসাইন মিয়া (১৯), পশ্চিম বেলাশহর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (১৯), একই গ্রামের আসম আলীর ছেলে নাজমুল (২৭), মনু মিয়ার ছেলে সোহেল (৩০), হাড়িখোলা মাজার বাড়ির আবু শাহীনের ছেলে আবু মুসা (১৯) ও মোহনপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে সানাউল্লাহ (৩৫)।

পুলিশ জানায়, চান্দিার একটা টেক্সটাইলের মিলের এক নারী (২৭) শ্রমিকের সঙ্গে সুমন মিয়ার প্রেমের সম্পর্ক হয়। ওই নারী অন্য একজনকে বিয়ে করলে সুমন ক্ষুব্ধ হন। শুক্রবার রাত ৮টার দিকে তাকে ফোন করে জানানো হয় তার স্বামীকে আটক করা হয়েছে। খবর পেয়ে তিনি চান্দিনা হাড়িখোলা মাজার এলাকায় গেলে সুমনের সঙ্গে দেখা হয়। কিন্তু সুমন দ্রুত পালিয়ে যান। তখন সাতজন তাকে সেখানে এক পুকুরপাড়ে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যান।

ওসি ইলিয়াছ বলে, এ ঘটনায় সুমন মিয়াসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই সুমনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।  এছাড়া ফারুক নামে এক আসামি এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাতজন ধর্ষণের কথা স্বীকার করেছেন।