২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালিকাকে অপহরণের মামলায় ভগ্নিপতির ১৪ বছর দণ্ড

বগুড়ায় শ্যালিকাকে অপহরণের মামলায় এক যুবকের ১৪ বছর কারাদণ্ড হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 08:43 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির আসামির উপস্থিতিতে সোমবার এ রায় দেন।

রায়ে দণ্ডিত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।

দণ্ডিত আব্দুল কুদ্দুস (২৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার নড়াইলের নুরু ইসলামের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ জানুয়ারি এসএসসি পরীক্ষা দিতে আসা নিজের শালিকাকে পিরব বাজার এলাকা থেকে অপহরণ করেন আব্দুল কুদ্দস।

ওই ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে ওই বছরের ৯ জানুয়ারি শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন আব্দুল কুদ্দুসের নামে।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটার আশিকুর রহমান সুজন জানান, মামলা করার দুদিন আগে ৭ জানুয়ারি পুলিশ ময়মনসিংহের ভালুকা থেকে মেয়েটিকে উদ্ধার এবং আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে।

২০১৫ সালের ২০ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে তিনি জানান।