২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জমির বিরোধে সংঘর্ষে একজন নিহত

গাইবান্ধায় জমির বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 01:27 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

নিহত নূরুন্নবী মিয়া (৪০) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, রোববার বিকালে নূরুন্নবী মিয়া ও তার লোকজনের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে একই গ্রামের কয়েকজনের সংঘর্ষ হয়। এতে নূরুন্নবীসহ চারজন আহত হন।

আহতদের স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নূরুজ্জামান মারা যান।

আহত অন্য তিনজনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানার ওসি একেএম মেহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী বুলবুলি বেগম মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ওই গ্রামের ইছাহক আলীর ছেলে এজাদুল ইসলাম (৫৫), এজাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩২) ও তুহিন ইসলাম (৩০)।