২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৩,৩৮৮টি নমুনার ১,৭০৪টিতেই করোনাভাইরাস

গাজীপুরে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৭০৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 06:59 PM

Updated : 08 Apr 2022, 12:53 AM

রোববার নতুন ১৩৭ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে; যা এ জেলায় এক দিনে শনাক্তের রেকর্ড বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

দেশে এ পর্যন্ত  তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৬৫ হাজার ৭৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। সেই হিসেবে এ জেলায় নমুনা পরীক্ষায় রোগীর সন্ধান মেলার হার অনেক বেশি।

সিভিল সার্জন বলেন, “গাজীপুর থেকে পাঠানো ৬১০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন আরও ১৩৭ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৩২ জন এবং কালিয়াকৈরে ৫ জন।”

এ পর্যন্ত গাজীপুরে ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১ হাজার ৭০৪ জনের বলে জানান তিনি।

আক্রান্তদের ১ হাজার ১৩০ জন সদরের,  ১৮৭ কালিয়াকৈরের, ১৫৫ জন কালীগঞ্জের, ১১৮ জন শ্রীপুরের এবং ১১৪ জন কাপাসিয়ার বাসিন্দা।

এ জেলায় রোগমুক্তি হয়ে সুস্থ হয়েছেন ৩২০ জন এবং মারা গেছেন ১৫ জন।