২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগ্ন ছবি ইন্টারনেটে, ফরিদপুরে এক তরুণীর ‘বিয়ে ভাঙার উপক্রম’

ফরিদপুরের সম্প্রতি বিয়ে হওয়া এক তরুণীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 10:23 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের এক গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণীকে নিয়ে এ ঘটনা ঘটেছে। এতে তার সংসার ভাঙার উপক্রম হয়ে বলেও জানা গেছে।

এ ঘটনায় ওই তরুণীর প্রতিবেশী সবুজ শেখ (২৪) জড়িত বলে ‘মৌখিক অভিযোগ’ দিয়েছেন ভুক্তভোগীর মা বলে জানিয়েছে পুলিশ।

‘ফেইসবুকে নগ্ন ছবি দিয়ে আমার মেয়ের নতুন সংসার ভাঙার চেষ্টা করেছে’ বলে সদ্য সংসার পাতা তরুণীর মা অভিযোগ করেন বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান।

ওসি বলেন, বৃহস্পতিবার ওই তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে সবুজ শেখকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে।

“সবুজ শেখ আত্মগোপন করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার জন্য ওই তরুণীর মাকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশলে কাছে দেওয়া ওই তরুণীর মায়ের মৌখিক অভিযোগ, এক সপ্তাহ আগে তার মেয়ের নগ্ন ছবি স্থানীয় তরুণদের মোবাইল ফোনে ছড়িয়ে দেয় প্রতিবেশী সবুজ শেখ। এর দুই দিন পর সবুজ সেই ছবি ফেইসবুকসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আশরায় আলী বলেন, “গত তিন মাস আগে ওই তরুণীর বিয়ে হয়েছে।

“নেটে নগ্ন এ ছবি প্রচার হওয়ায় তার তরুণীর বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।”

তবে নগ্ন ছবি ওই তরুণীর নাকি সম্পাদনার কারসাজিতে তৈরি তা জানা যায়নি।