২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: চাঁদপুরে আরও ১২ জন আক্রান্ত

চাঁদপুরে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 03:10 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বুধবার জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ কথা জানান।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ জনের বাড়ি চাঁদপুর শহরে আর ১ জনের মতলব উত্তরে।

সাখাওয়াত বলেন, এ দিন মোট ১০১ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট করোনাভাইরাস পজেটিভ। বাকি ৮৯ জনের রিপোর্ট নেগেটিভ।

নতুন আক্রান্তসহ চাঁদপুরে বর্তমানে করোনাভাইরাস রোগীর সংখ্যা ৬০ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ১২ জন ও ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।