কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসককে সাজা
কুষ্টিয়ায় রোগীর সাথে প্রতারণার অভিযোগে দণ্ড দিয়ে এক ভুয়া চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসাহাক আলী জানান, সাগর ইসলাম দীর্ঘদিন ধরে প্রতারণা করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যেতেন এবং আর্থিক সুবিধা নিতেন।
রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সুরক্ষা পোশাক পরে চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। এ সময় সাগর ইসলামের কাছে চিকিৎসকের সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
