২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বেতনের দাবিতে রাস্তায় বিআরডিবি কর্মচারী

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দিনাজপুরে বিআরডিবির উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি-ইউসিসিএ কর্মচারীরা মানববন্ধন করেছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 04:28 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউসিসিএ কর্মচারীরা অংশ নেন।

করোনাভাইরাস মহামারীতে সংক্রমণ ঝুঁকি এড়াতে অবরুদ্ধ অবস্থায় বিআরডিবির ঋণ কার্যক্রম বন্ধ থাকায় তাদের তিন মাসের বেতন-ভাতা বন্ধ রয়েছে।

ঋণ কার্যক্রমে অর্জিত অর্থ থেকে তাদের বেতন-ভাতা হয় বলে ইউসিসিএ নেতারা জানিয়েছেন।

মানববন্ধনে ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি মৃত্যুঞ্জয় কুমার ব্যানার্জী বলেন, ইউসিসিএ-এর কর্মচারীরা রাজস্বভুক্ত না হওয়ায় ঋণ কার্যক্রমের উপর তাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। 

“কিন্তু দেশে করোনা সংক্রামণের কারণে সরকার ঘোষিত ঋণ কার্যক্রম সম্পুর্ণরূপে বন্ধ থাকায় ইউসিসিএ কর্মচারীদের তিন মাস যাবত বেতন-ভাতা বন্ধ রয়েছে।”

মৃত্যুঞ্জয় ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে সেখানে তারা অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন।

তারা এই করোনাভাইরাস মহামারীর দুর্যোগে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

মানববন্ধনে ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রযরত আলীও বক্তব্য রাখেন।