২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় জ্বর-কাশি নিয়ে শিশুর মৃত্যু

নেত্রকোণায় জ্বর-সর্দি-কাশি নিয়ে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 06:06 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

বুধবার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয় বলে চিকিৎসা কর্মকর্তা শ্রীকান্ত কর্মকার জানান।

শ্রীকান্ত কর্মকার জানান, শিশুটি চন্ডিগড় ইউনিয়নের মাকড়াইল গ্রামের চান মিয়ার ছেলে। শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে শ্রীকান্ত জানান, গত তিনদিন আগে শিশুটির জ্বর হলে নাপা সিরাপ খাওয়ান। তাতেও অবস্থার উন্নতি না হলে বুধবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওইদিন বিকালে শিশুটি মারা যায়।

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে; তবে কেউ মারা যায়নি।