২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তিন শিশু কোভিড-১৯ আক্রান্ত

ঢাকার কেরানীগঞ্জে একদিনে নতুন করে তিন শিশুসহ আরও ছয় রোগী শনাক্ত করা হয়েছে; উপজেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 11:08 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সোমবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ কথা জানান।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্তদের মধ্য একজন উপজেলার জিনজিরা, দুইজন আগানগর ও তিনজন শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে ৪, ৫ ও ১১ বছর বয়সী তিন শিশু রয়েছেন। বাকি তিনজনের বয়স ২১, ৩১ ও ৫৫ বছর।

“আজ সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে এক দিনে নতুন করে ওই ৬ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫ জনে।”

এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

নতুন আক্রান্তরা আপাতত তাদের বাড়িতে রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানান ডা. মোবারক।

কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এ স্বাস্থ্য কর্মকর্তা জানান।