২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘টাকা চুরির দ্বন্দ্বে’ সংঘর্ষে বৃদ্ধ নিহত

শেরপুরের টাকা চুরি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং উভয় পক্ষের সাত জন আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 10:17 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামে এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ ওরফে দুলা (৭০) ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামের বাসিন্দা।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মমতাজ মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।

“এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ঘটনরা বিবরণ দিয়ে পুলিশ জানায়, কিছুদিন আগে ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামের বৃদ্ধ আব্দুল্লাহ ওরফে দুলার ঘর থেকে দুই লাখ টাকা চুরি হয়। এ নিয়ে ১০/১২ দিন আগে গ্রাম্য সালিশ হয়। তাতে দুলার প্রতিবেশী মমতাজ মিয়া ওরফে টাকি মিয়া (৪০) এক পর্যায়ে টাকা চুরির কথা স্বীকার করেন। টাকা ফেরত দেবে বলেও সালিশেই জানায়।

“আজ সোমবার বিকালে আব্দুল্লাহর বাড়ির পাশের পুকুর পাড়ে এ নিয়ে দুলার সঙ্গে মমতাজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়।”

স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মারা যায় আব্দুল্লাহ ওরফে দুলা বলে জানান তিনি।

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।