২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আরও দুজন শনাক্ত, পুরো জেলায় ১২

চাঁদপুর জেলায় আরও দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়াল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 03:41 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ আক্রান্তদের নমুনা পরীক্ষার রিপোর্টের বরাতে সোমবার সকালে এ তথ্য জানান।  

নতুন আক্রান্তরা হলেন- চাঁদপুর সদরের কামরাঙ্গা এলাকায় করোনাভাইরাস সংক্রমণে  মারা যাওয়া এক ব্যক্তির শ্বশুর ও ঢাকা ফেরত হাইমচরের নীলকমল ইউনিয়নের ১২ বছর বয়সী এক শিশু।

সিভিল সার্জন বলেন, সকালে মোট ২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তাদের মধ্যে ২৩ জনের করোনাভাইরাস নেগেটিভ এসেছে। আর দুইজন আক্রান্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়াল। এর মধ্যে একজন মারা গেছেন ও একজন করোনাভাইরাস মুক্ত হয়েছেন। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া এখনও ২৫ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। বর্তমানে জেলায় ১২৬৩ জন হোম কোয়ারেন্টাইনে আর চারজন আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।