গোপালগঞ্জে কাশিতে ‘যক্ষা’ রোগীর মৃত্যু, নমুনা সংগ্রহ
গোপালগঞ্জ সদরে এক ‘যক্ষা’ রোগীর মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে নতুন করোনাভাইরাস উপস্থিতি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামে নিজ বাড়িতে ৫৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানান।
আসাদুজ্জামান বলেন, তার কাশি ছিল। ভোরে নিজ বাড়িতে মারা যাওয়া এই ব্যক্তি গত ৫ বছর ধরে যক্ষায় ভুগছিলেন। যক্ষা রোগী হিসেবে তিনি গোপালগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
“ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের নমুনা রিপোর্ট আসার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ওই ব্যক্তির নমুনা ঢাকা আইইডিসিআরে পাঠানো হচ্ছে।
