২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 08:35 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

এ কারণে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ করোনা ইউনিটে পাঠানো হয়। প্রথম ধাপের পরীক্ষা শেষে শুক্রবার বিকালে ওই দুই ডাক্তারের করোনাভাইরাস পজেটিভ আসে। তাদেরকে আইসেলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, ডাক্তার দুইজন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জীবাণুমুক্ত না করা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ থাকবে।

“একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য চিকিৎসক, নার্স, স্টাফ ও তাদের পরিবারের সদস্যসহ যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”