২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতা কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাতা কুড়াতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 02:59 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

উজেলার কালুপুর গ্রামে বুধবার সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজীব জানান।

মৃত মমিন (১৫) কালুপুর গ্রামের জামরুল ইসলাম ও মুক্তারা বেগম দম্পতির   ছেলে।

আহত জামরুল ও মুক্তা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ইউপি চেয়ারম্যান রাজীব বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ঝড়সহ বৃষ্টি শুরু হয়। তারা নিজ বাড়ির পেছনে একটি আম বাগানে পাতা কুড়াতে যায়।   এ সময় বজ্রপাতে মনিম ঘটনাস্থলেই মারা যায়।”

পরে স্থানীয়রা জামরুল ও তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।