শরীয়তপুরে জ্বর-সর্দিতে একজনের মৃত্যু
শরীয়তুরের নড়িয়া উপজেলায় এক ব্যক্তি করোনাভাইরসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
৫০ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার সন্ধ্যায় উপজেলার মশুরা গ্রামে নিজ বাড়িতে মারা যান বলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম রাজিব জানান।
তিনি বলেন, “ওই ব্যক্তির জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট ছিল। তাই তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাড়ি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে।”
