নরসিংদীতে ডায়িং কারখানার গুদামে অগ্নিকাণ্ড
নরসিংদীর পলাশ উপজেলায় একটি ডায়িং কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশালের ‘সামরি ডায়িংয়ে’ এ অগ্নিকাণ্ড হয় বলে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান।
ওসি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুদামে আগুন লাগে। ঘোড়াশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২০/২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তিনি জানাতে পারেননি।
