২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ফেরত তরুণ জ্বর-সর্দি নিয়ে মেহেরপুরের হাসপাতালে

জ্বর-সর্দি নিয়ে মেহেরপুরের হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌদি আরব ফেরত এক তরুণকে ঢাকায় পাঠানো হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 03:13 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মেহেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মখলেছুর রহমান পলাশ জানান, মঙ্গলবার বিকেলে ২৫ বছর বয়সী এই তরুণ তাদের হাসপাতালে ভর্তি হন।

এই তরুণের বাড়ি মেহেরপুর পৌরসভার শেখপাড়ায়। চার দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

চিকিৎসক মখলেছুর বলেন, “এই তরুণ ঠাণ্ডা ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। সৌদি আরব থাকার সময় তার ভ্রমণের হিস্টোরি রয়েছে। এ জন্য তাকে আমরা করোনাভাইরাস সন্দেহে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দিতে চেয়েছিলাম।

“কিন্তু উন্নত চিকিৎসা কথা ভেবে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিতে চান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”

তাকে নিয়ে তার পরিবার মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।