২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোরীকে অপহরণের অভিযোগে একজন আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2020, 08:03 PM

Updated : 18 Aug 2022, 02:31 PM

কালিয়াকৈর থানার এসআই মাজহারুল ইসলাম জানান, শনিবার দুপুরে পুলিশ অভিযার চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।

এসআই মাজহারুল মামলার নথির বরাতে বলেন, উপজেলার কুন্দাঘাটা এলাকার লাল মিয়ার ছেলে শওকত হোসেন (২২) তার এলাকার এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী বাড়ির পাশের একটি মন্দিরে কীর্তন অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে শওকত তার লোকজন নিয়ে কিশোরীকে অটোরিকশায় তুলে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এসআই মাজহারুল বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।