Published : 09 Feb 2020, 11:34 AM
উপজেলার ডুগডুগি বাজার থেকে শনিবার দুপুরে তাদের উদ্ধার করা হয় বলে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।
উদ্ধাররা কুতুপালং ও বালুখালি ক্যাম্পের বাসিন্দা। বৃহস্পতিবার তারা ক্যাম্প থেকে বেরিয়ে যায়া।এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ জানায়।
ওসি বলেন, গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে একটি অটোরিকশা থেকে দুই তরুণীকে আটক করা হয়। এ সময় পুলিশের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই তরুণী নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। তারা জানায় যে, তারা ঘুরতে ঘুরতে দামুড়হুদায় চলে এসেছে।”
পরে রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করে পুলিশ তাদের ফেরত পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।