২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সংঘর্ষের সময় লাঠির আঘাতে শিশু নিহত

ঝালকাঠিতে জমির বিরোধের জেরে সংঘর্ষের সময় চাচার লাঠির আঘাতে তিন মাসের এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 05:16 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

কাঁঠালিয়া থানার ওসি পুলকচন্দ্র রায় জানান, রোববার সকালে কাঁঠালিয়া উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতি আক্তার ওই গ্রামের আবুল কালাম সিকদারের ছেলে।

সংঘর্ষে নিহত জান্নাতির বাবা কালাম, মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন আহত হয়েছেন। তাদের স্থানীয় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি পুলকচন্দ্র বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, পৈত্রিক জমি নিয়ে সকালে কালামের সঙ্গে তার ভাই আফজাল হোসেন সিকদারের মারামারি বাধে। জান্নাতিকে কোলে নিয়ে মা তানিয়া কালামকে রক্ষা করতে যান।

“এ সময় আফজালের লাঠির আঘাতে জান্নাতি মায়ের কোল থেকে পড়ে আহত হয়। তাকে স্থানীয় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দুই ভাইয়ের মারামারির সময় আহত কালাম, তানিয়া ও নবী হোসেনকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।