টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.আতিকুর রহমান জানান, টঙ্গীর মিলগেইট এলাকায় শুক্রবার ভোর ৪টার দিকে লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি।
আতিকুর বলেন, “খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে আব্দুর রহমানের মালিকানাধীন তুলার গুদাম ও তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।”
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
