নারায়ণগঞ্জে ‘২ জেএমবি সদস্য’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ‘দুই জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে ‘বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও দুটি ল্যাপটপসহ’ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ ওরফে আবু ওমর (২৫) ও আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল রওফে মানজুম আতিক (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রেপ্তারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা দাওয়াতি শাখার সমন্বয়কারী। তারা জেএমবি নেতা আতিকুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগ দেন। তারা নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জিহাদ বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
“তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বৈঠকে মিলিত হন। তারা আটক জেএমবি সদস্যদের মুক্ত করার পরিকল্পনা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছিলেন।”
