২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরব নদীতে অজ্ঞাত পরিচয় তরুণের লাশ

বাগেরহাটের ভৈরব নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 12:13 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পঞ্চমালা গ্রামের ভৈরব নদী থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয় বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন জানান।

নিহতের বয়স ২৩ বছর বলে পুলিশ ধারণা করছে; তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা জানাতে পারেনি।

ওসি বলেন, স্থানীয়রা ভৈরব নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“অন্তত দুই-তিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে ট্রাউজার ছিল।শরীরে পচন ধরায় মুখমণ্ডল বোঝা যাচ্ছে না।“

লাশ ময়নাতদণ্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।