বরগুনায় বুলবুলের আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫
বুলবুলের প্রভাবে টানা ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বর্ষণে বরগুনার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত এবং অন্তত পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে শনিবার রাতে অসুস্থ এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান জানান।
