বেনাপোলে ৬৯টি স্বর্ণের বার উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ৬৯টি স্বর্ণের বার এবং ১২ হাজার মার্কিন ডলারসহ চার পাচারকারিকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট, সাদিপুর বেলতলা মোড় ও মসজিদবাড়ি চেকপোস্টে বৃহস্পতিবার এসব অভিযান চালানো হয়।
আটকরা হলেন- বেনাপোলের সাদিপুর গ্রামের মোমিন চৌধুরী (৬০), বেনাপোলের পোড়াবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে নুরুল ইসলাম (৩৩), বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।
“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে লুঙ্গির সঙ্গে কোমরে প্যাঁচানো অবস্থায় ৪৯টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৩ দশমিক ৮২ কেজি এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি ৯১ লাখ টাকা।”
অন্যদিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে একটি বাস থেকে ২০টি স্বর্ণের বারসহ নুরুল ইসলামকে আটক করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান।
তিনি বলেন, “নজরুলের শরীরে তল্লাশি করে পায়ের সঙ্গে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ২ দশমিক ৩২৯কেজি এবং বাজারমূল্য এক কোটি ষোল লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা।”
“যা বাংলাদেশি মুদ্রায় দশ লাখ আট হাজার টাকার সমান।”
আটকদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি জানায়।
