বাইক থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় সাভারে স্কুলছাত্র নিহত
সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ার পর আরেকটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই একরামুল হক জানান।
নিহত মো. জয় আশুলিয়ার জিরানী এলাকার আব্দুর রশিদের ছেলে এবং স্থানীয় ইকরা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
এসআই একরামুল বলেন, জয় মোটর সাইকেলে করে আশুলিয়ার দিকে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
“এতে মোটর সাইকেলসহ সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়।”
লাশ এবং দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে বলে এসআই জানান।
