২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘অধিপত্য বিস্তারের জেরে’ যুবককে কুপিয়ে হত্যা

খুলনার সোনাডাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 11:35 AM

Updated : 18 Aug 2022, 05:52 PM

নগরীর সোনাডাঙ্গার খাঁ বাড়ি মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাকিলুজ্জামান জানান।

নিহত শহিদুল ইসলাম রাসেল (১৮) সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় কবীরের বাড়ির ভাড়াটিয়া রবিউল শেখে ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি মোটর সাইকেলে করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার দেলোয়ার ও রাসেল দেশি অস্ত্র নিয়ে খাঁ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন বলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান।

তিনি বলেন, “এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান  এ পুলিশ কর্মকর্তা।