২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক

ঢাকার নবাবগঞ্জে মাদক ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 10:58 AM

Updated : 08 Apr 2022, 04:48 PM

রোববার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নবাবগঞ্জ উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া পূর্বপাড়া গ্রামের মোঃ জুনাব আলীর ছেলে মোঃ লুটু মিয়া (২৫) ও একই উপজেলার পাকুরিয়া বাঁধাপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৭)।

র‌্যাব-১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হযেছে-গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

‘এ সময় তাদের দেহ তল্লাশি করে ১২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।