কক্সবাজারে পুকুরে ডুবে ২ সহোদর শিশুর মৃত্যু
কক্সবাজার সদর উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের মধ্যম জুমছড়ি এলাকায় তাদের মৃত্যু হয়।
তারা হল ওই এলাকার মোহাম্মদ বাবুলের ছেলে মোহাম্মদ তামিম (১১) ও মোহাম্মদ নাছিম (৯)।
পরিদর্শক খায়রুজ্জামান স্থানীয়দের বরাতে বলেন, দুপুরে দুই ভাই বাড়ির পুকুরে গোসল করছিল। পরে তাদের দেখতে না পেয়ে খুঁজতে গেলে পুকুরে তাদের খোঁজ মেলে।
“স্বজনরা তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক খায়রুজ্জামান।
